ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নাসিরের দলের বিপক্ষে ১২ বলে ফিফটি পাকিস্তানি তারকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টি-টোয়েন্টি মানুষ ভালোবাসে এখানে ধুম-ধাড়াক্কা চার-ছক্কার খেলা চলে। কিন্তু টি-টেন তার চেয়েও যে বিধ্বংসী? এখানে মানা হয় না কোনো ক্রিকেটীয় ব্যাকরণ। বোলারদের মৃত্যুকুপ বলা চলে টি-টেন। আবুধাবি টি-টেনের জনপ্রিয়তা যে কারণে শুধু বেড়েই চলেছে।

বুধবার রাতে পাকিস্তানি তারকা ওয়াসিম মুহাম্মদ খেললেন বিধ্বংসী ইনিংস। বাংলাদেশের নাসির হোসেনের দল পুনে ডেভিলসের বিপক্ষে মাত্র ১২ বলে তিনি করলেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১৩ বলে ৫৬ রান করে।

৭টি ছক্কার সঙ্গে তিনি হাঁকালেন ৩টি বাউন্ডারি। ৫৬ রানের মধ্যে ৫৪ রানই এসেছে তার চার-ছক্কা থেকে। ২টি রান সিঙ্গেল। অর্থ্যাৎ মাত্র একটি বল ডট খেলেছেন ওয়াসিম মোহাম্মদ।

মুখোমুখি হয়েছিল নাসির হোসেনের দল পুনে ডেভিলস এবং নিকোলাস পুরানের দল নর্দান ওয়ারিয়র্স। ওয়াসিম মুহাম্মদ খেলেছেন নর্দান ওয়ারিয়র্সের হয়ে। ব্যাট হাতে ঝড় তুলে তিনি ৩৩ বল হাতে রেখেই তার দলকে জয় এনে দেন।

টস জিতে নর্দানের অধিনায়ক নিকোলাস পুরান ব্যাট করার আমন্ত্রণ জানান পুনে ডেভিলসকে। ব্যাট করতে নেমে নর্দানের বোলারদের তোপের মুখে পড়েন পুনের ব্যাটসম্যানরা। যে কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৯৭ রান।

সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নাসির হোসেন। ১৬ বলে তিনি ইনিংসটি সাজান ১টি ছক্কা এবং ৩টি বাউন্ডারিতে। ২৪ রান করেন কেনার লুইস, ২০ রান করেন টম কোলার ক্যাডমোর এবং ১৮ রান করেন অ্যালেক্সিস ডেভিস।

নর্দান ওয়ারিয়র্সের হয়ে ৩ উইকেট নেন ওয়েইন পার্নেল এবং ২ উইকেট নেন ওয়াহাব রিয়াজ। ১টি করে উইকেট নেন ফ্যাবিয়েন এলেন এবং রায়াদ এমরিত।

জবাব দিতে নেমে নর্দানের দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং ওয়াসিম মুহাম্মদই দলকে অনায়াসে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যান। ৭১ রানের জুটি গড়েন তারা। ২০ রান করে আউট হন ব্রেন্ডন কিং। নিকোলাস পুরান আউট হন ৬ রান করে।

তবে ওয়াসিম মুহাম্মদ এবং শেষ দিকে নামা রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ৪.৩ (২৭ বলে) ওভারেই জয়ের জন্য নির্ধারিত ৯৮ রান করে পেলে নর্দান ওয়ারিয়র্স। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ওয়েইন পার্নেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নাসিরের দলের বিপক্ষে ১২ বলে ফিফটি পাকিস্তানি তারকার

আপডেট টাইম : ০১:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১