ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুস্বাদু দই চিংড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ চিংড়ি মাছের জনপ্রিয়তাই আলাদা। সবাই এই মাছ খেতে পছন্দ করে। ছোট হোক বা বড় চিংড়ি, এর একেক পদ যেন জিভে জল এনে দেয়। এই চিংড়ি ভুনা, ভাজি যেভাবেই হোক খেতে খুবই সুস্বাদু। তবে দই চিংড়ি কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন এই মজাদার পদটি।

মুখরোচক এ খাবারটি পোলাও, খিচুরি, ভাতের সঙ্গে বেশ মানিয়ে যায়। চটজলদি কিছু রান্না করতে হলে বিশেষ এই দই চিংড়ি রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক দই চিংড়ির রেসিপিটি-

উপকরণ: টক দই এক কাপ, মাঝারি সাইজের চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা এক কাপ, আস্ত কাঁচামরিচ ৫ থেকে ৬টি, রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, তেল পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিন। এবার একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর টক দই এবং কাঁচাম রিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার দই চিংড়ি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুস্বাদু দই চিংড়ি

আপডেট টাইম : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১