ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পাগল’ কাদের মির্জাকে পাবনায় পাঠান, নইলে গণধোলাই খাবে: নিক্সন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘নোয়াখালীর নতুন পাগলকে (কাদের মির্জা) বাহিরে রাখা উচিত নয়, একে পাবনায় পাঠানো উচিত।’

রবিবার সন্ধ্যায় পৌর এলাকার ৭নং ওয়ার্ড রায়পাড়া স্কুলমাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

নিক্সন চৌধুরীর কথায়, ‘নোয়াখালীর জনৈক পাগল নেতা (কাদের মির্জা) বলেছেন, ফরিদপুর-৪ আসনে নাকি ভোট ডাকাতি করে আমি এমপি হয়েছি।’

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘আমি ওই পাগলকে চ্যালেঞ্জ করে বলবো- গত দুইবার সংসদ নির্বাচনে এলাকার জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। এখানে তারা নৌকার বিপক্ষে নয়। দুর্নীতিবাজ পানামা কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাজী জাফরউল্লাহর বিরুদ্ধে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।’

নোয়াখালীর ওই নেতাকে উদ্দেশ করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি কীভাবে জানলেন এখানে ভোট চুরি হয়েছে। কথায় আছে না ‘পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি’। আপনার দশাও হয়েছে তাই।’

তিনি বলেন, ‘আমি জীবনে কোনো দিন নোয়াখালী যাইনি। ভাইরাল হয়ে নেতা হতে চান। এসব পাগলামি ছাড়ুন, নয়তো জনগণ এমন ধোলাই দেবে আপনার চেহারা চেনা যাবে না।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- থানার ওসি সৈয়দ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, যুবলীগ নেতা জাহিদ মুন্সী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পাগল’ কাদের মির্জাকে পাবনায় পাঠান, নইলে গণধোলাই খাবে: নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১