ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ব্যাটিং পজিশনে অবনমন হচ্ছে সাকিবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের পছন্দের পজিশনে আর ব্যাট করতে পারছেন না সাকিব আল হাসান। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে জায়গা করে দিতেই নিজের পছন্দের তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব।

যে পজিশনে ব্যাটিং করে সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সাফল্য পেয়েছিলেন সাকিব, দীর্ঘদিন ধরে খেলা সেই পজিশন হারাতে হচ্ছে তাকে। ২০১৯ সালের বিশ্বকাপে ৮ ইনিংসে ৬০৬ রান করেছিলেন সাকিব।

২০২৩ সালের বিশ্বকাপকে সামনে রেখে সাকিবকে চার অথবা পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।

এ ব্যাপারে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গে বলেছেন, সাকিব দলে ফিরেছে এটা খুশির খবর। গত বিশ্বকাপে সে তিন নম্বরে দারুণ খেলেছে। এ মুহূর্তে আমি অভিজ্ঞ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের চার, পাঁচ ও ছয়ে খেলানোর চিন্তাভাবনা করছি।

প্রধান কোচ আরও বলেছেন, সাকিব আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি অনেক দিন হলো। ৪ নম্বরে সে দম ফেলার সুযোগ পাবে। আমরা জানি সে বিশ্বমানের ক্রিকেটার। এই ব্যাটিং লাইনআপ পাথরে গড়া নয়। বিশ্বকাপের অনেক দেরি। স্থায়ী ব্যাটিং লাইনআপ গড়ার আগে আমাদের কিছু বিষয় দেখতে হবে।

তিন নম্বর পজিশনে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে খেলানো প্রসঙ্গে কোচ বলেছেন, শান্ত এখন ভালো ছন্দে আছে। শেষ সিরিজে সে তিনে খেলেছে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানকে গড়তে হবে। উপমহাদেশে তরুণ কাউকে গড়ার সুযোগ দিতে হলে সেটা সেরা তিনেই দেওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ব্যাটিং পজিশনে অবনমন হচ্ছে সাকিবের

আপডেট টাইম : ০৭:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১