ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগের দুই নেতা দোকানদারের কাছে হেরে গেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোকানদারের কাছে পৌর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা পরাজিত হয়েছেন। বিজয়ী কাউন্সিলরের নাম জহুরুল ইসলাম। পরাজিত দুই প্রার্থী হলেন- পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিস্মিত ও হতাশ হয়েছেন।

জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাথরঘাটা, সরদারপাড়া ও হাসপাতাল পাড়া মহল্লা নিয়ে গঠিত। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬০০। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাথরঘাটা পশ্চিম পাড়ার বাসিন্দা ও ভাঙ্গুড়া বাজারের কাচ ও থাই অ্যালুমিনিয়াম পণ্যের দোকানি জহুরুল ইসলাম, হাসপাতাল পাড়ার বাসিন্দা রেজাউল করিম ও সরদার পাড়া মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর আলম। এতে জহুরুল ইসলাম ৫৪১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। অপর দুই প্রার্থী রেজাউল করিম ৪২৫ ও জাহাঙ্গীর আলম ৩৫৫ ভোট পান।

পরাজিত রেজাউল করিম ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে নব্বইয়ের দশকে ছাত্রলীগের ব্যানারে ভিপি এবং দুইবার পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে পরাজিত জাহাঙ্গীর আলম একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও জহুরুল ইসলামের চেয়ে এই দুই আওয়ামী লীগ নেতা অনেক এগিয়ে।

ভোটাররা জানায়, রেজাউল করিম আওয়ামী লীগ নেতা হলেও পরিবারসহ এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি। তাই তার পরাজয় ঘটেছে। আর জাহাঙ্গীর আলম অন্য এলাকা থেকে দেড় যুগ আগে এসে পৌরসভার বাসিন্দা হওয়ায় জনসমর্থন ধরে রাখতে পারেনি। তাই সাধারণ একজন দোকানদারের কাছে দুজনেরই পরাজয় হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আওয়ামী লীগের দুই নেতা দোকানদারের কাছে হেরে গেলেন

আপডেট টাইম : ০৯:৩৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১