ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারের টেংরাটিলা গ্রামের বাগান থেকে একটি পাখি খেকো বনবিড়াল আটক করেছে এলাকাবাসী। স্থানীয়দের কাছে এটি টলা নামে পরিচিত।শুক্রবার ভোরে গাছে ফাঁদ পেতে এটি ধরা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের বাগানে স্টিলের খাঁচায় মুরগি দিয়ে ফাঁদ পাতলে এটি ফাঁদে আটকা পড়ে।

স্থানীয়রা জানায়, কয়েক মাস ধরে টেংরাটিলা গ্যাস ফিল্ডের পার্শ্ববর্তী আজবপুর, টেংরাটিলা, আলীপুর, টিলাগাও গ্রামবাসীর পোষা কবুতর, ঘুঘু, অন্যান্য পাখি খেয়ে সাবাড় করে বনবিড়াল প্রজাতির এ প্রাণী। এখন পর্যন্ত এসব এলাকায় শতাধিক পোষা কবুতর ও কবুতর ছানা, ঘুঘু, মোরগ মুরগি খেয়ে ফেলেছে এসব বনবিড়াল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, এটি নিশাচর প্রাণী। সহজে মাটিতে নামে না, দিনরাত গাছেই থাকে। গভীর রাতে গাছের ডালে ডালে ঘুরে শিকার করে। এই প্রাণীর কারণে ৩-৪টি গ্রাম পাখি শূন্য হয়ে পড়েছে। কবুতর, ঘুঘু, শালিক, চড়ুইসহ গাছে যেসব পাখি বসবাস করে সব এরা খেয়ে ফেলে।

টেংরাটিলা গ্রামের বজলুল মামুন বলেন, প্রাণীটির গায়ে কালো লম্বা দাগ ও প্রায় ২ ফুট লম্বা লেজ রয়েছে। মুখাকৃতি ইঁদুরের মতো। লম্বা ধারালো দাঁত দিয়ে সহজেই শিকার হত্যা করে খেতে পারে এটি। রেগে গেলে দুই চোখ লাল হয়ে আগুন ঝরায়। রাতের বেলা এ দৃশ্য দেখলে যে কেউ ভয়ে আঁতকে উঠবে।

প্রাণীটি এখনো খাঁচায় আটকে রাখা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নিতিশ চক্রবর্তী ঢাকায় প্রশিক্ষণে আছেন। বন প্রহরী নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১