ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় এই কালজয়ী সাহিত্যিকের মৃত্যু হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর পশ্চিম বঙ্গের হুগলি জেলার একটি ছোট গ্রাম দেবেন্দ্রপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন অলস আর স্বাপ্নিক ধরনের মানুষ। যিনি নিরবিচ্ছিন্নভাবে কোন কাজই শেষ করতে পারতেন না। তিনি অনেকগুলো গল্প আর উপন্যাস লেখা শুরু করেছিলেন। কিন্তু কোনটিরই সমাপ্তি টেনে যেতে পারেননি। কিন্তু তার কল্পনানুভূতি আর সাহিত্যানুরাগ ছাপ ফেলেছিল ছেলে শরৎচন্দ্রের জীবনে।

তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো- পল্লী সমাজ, চরিত্রহীন, দেবদাস, নিষ্কৃতি, দত্তা, শ্রীকান্ত, গৃহদাহ, শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়।

উপন্যাসের পাশাপাশি নাটকও লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর মধ্যে উল্লেখযোগ্য- ষোড়শী, রমা, বিরাজ বউ ও বিজয়া।

তার সাহিত্য-কর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় ৫০টি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। এরমধ্যে ‘দেবদাস’ উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় ৮টি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ

আপডেট টাইম : ১২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১