ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জন্ম নিবন্ধনে আঙুলের ছাপ কেন নয়: হাই কোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বেওয়ারিশ লাশের পরিচয় জানা, দ্রুত অপরাধী শনাক্ত করা ও নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে জন্ম নিবন্ধনে দেশের সকল নাগরিকের আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি (আই কন্ট্যাক্ট) নেওয়া বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

বৃহস্পতিবার জনস্বার্থে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারী আরিফুর রহমান একটি মানবাধিকার সংগঠনের স্বেচ্ছাসেবী। তিনি নিজেই রিটের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আরিফুর রহমান পরে গণমাধ্যমকে বলেন, তিন বছর বয়সের আগে সাধারণত মানুষের আঙুলের ছাপ প্রাকৃতিকভাবে ওঠে না। ফলে প্রাকৃতিকভাবে আঙুলের ছাপ উঠলে তখন তা জন্ম সনদের সাথে যুক্ত করে নতুন করে জন্ম সনদ দেওয়া যেতে পারে। রিটের আরজিতে তা বলা হয়েছে। চূড়ান্ত রুল শুনানিতে বিষয়গুলো আরও ভালভাবে তুলে ধরা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জন্ম নিবন্ধনে আঙুলের ছাপ কেন নয়: হাই কোর্ট

আপডেট টাইম : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১