ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বছরের শুরুতে আলোচনায় মেহজাবিন-অপূর্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় জুটি মেহজাবিন চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্ব। চলতি বছরের তৃতীয় দিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ জুটির ‘ক্যান্ডি ক্রাশ’ নামে একক নাটক। মুক্তির পর থেকে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন অপূর্ব-মেহজাবিন।

দেশ নয়, বিদেশের দর্শকরাও মুগ্ধতা প্রকাশ করছেন নাটকটি দেখে। পশ্চিমবঙ্গ থেকে দিল্লীর দর্শক এ তালিকায় রয়েছেন। ভারতীয় দর্শকদের বেশিরভাগই মন্তব্য করছেন—‘নাটকটি দেখে মনে হচ্ছে ভারতীয় নাটকের চেয়ে কয়েক ধাপ এগিয়ে বাংলাদেশ।’ এছাড়া অপূর্ব-মেহজাবিন জুটির অসংখ্য ভক্তের উচ্ছ্বাস তো রয়েছেই!

বছরের শুরুতে এমন সফলতা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আলহামদুলিল্লাহ, বছরটা খুব ভালো একটি কাজ দিয়ে শুরু হয়েছে। নাটকটি থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। দর্শকরা নাটকটি খুবই পছন্দ করেছেন এবং ব্যক্তিগতভাবে এই নাটক আমারও খুব পছন্দের। এতে নির্মাতা মহিদুল মহিম, আমার কো-আর্টিস্ট মেহজাবিন দারুণ সমর্থন দিয়েছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নাটকটি না দেখলে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

এদিকে নির্মাতা মহিম মনে করেন, কোনো ভালো কাজ এককভাবে সম্ভব নয়। নাটকটি যৌথ প্রচেষ্টার ফসল। তার ভাষ্যে—‘নাটকটি নিয়ে দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। কাজটি অনেক যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। সবাই নাটকটি পছন্দ করায় কষ্ট সার্থক হয়েছে। আর অপূর্ব ভাইয়া ও মেহজাবিন আপুর দুর্দান্ত অভিনয় নাটকটিকে পূর্ণতা দিয়েছেন বলে আমি মনে করি।’

চিত্রনাট্যকারের প্রশংসা করে মেহজাবিন বলেন—‘চিত্রনাট্যের বিষয়ে বলব, মহিম ভাইয়ার প্লাস পয়েন্ট হচ্ছে তার সংলাপ লেখার গুণ। সে যখন লেখেন, একটার সঙ্গে আরেকটার এতো সুন্দর ম্যাচিং হয়, একটা ছন্দ থাকে তার লেখার মধ্যে। দর্শক একটার পর একটা লাইন শোনেন, আর মুগ্ধ হন। এমন চিত্রনাট্যে অভিনয় করলেও মজা লাগে। কাজটি করার সময় যেমন রেসপন্স আশা করেছিলাম, প্রচারের পর ঠিক তেমনই সাড়া পাচ্ছি। আশা করি, নাটকটি যারা এখানো দেখেনি, তারা দেখে নেবেন। দেখলে নিশ্চিত আনন্দ পাবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বছরের শুরুতে আলোচনায় মেহজাবিন-অপূর্ব

আপডেট টাইম : ০২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১