ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চলচ্চিত্র অঙ্গনের ক্ষতি, উত্তরণের পথ বললেন পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই যুগের অভিনয় জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন আরো অসংখ্য সম্মাননা, অবস্থান করছেন জনপ্রিয়তার শীর্ষে। এখনো সমান দাপট নিয়ে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। বলছিলাম ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি’র কথা। তবে রূপালি পর্দায় সবাই তাকে পপি নামেই চিনে।

এদিকে করোনার কারণে গেলো বছরটা মোটেও যায়নি। শুটিং বন্ধ থাকা থেকে শুরু করে বন্ধ ছিলো সিনেমা হলও। এমন পরিস্থিতির কারণে চলচ্চিত্র পিছিয়ে গেছে কয়েক ধাপ।

এ অবস্থা থেকে উত্তরনের পথ হিসেবে পপি বলেন, করোনায় সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়েছে। সিনেমা হল খুললেও দর্শক সমাগম হচ্ছে না। ভ্যাকসিন বাজারে চলে আসলে একটা পরিবর্তন আসবে। তাছাড়া সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমরা বেশিরভাগই কথা বেশি কাজ কম করি। কিন্তু কথা কম, কাজ বেশি করতে হবে। এখন কাজের কোনো বিকল্প নেই। চলচ্চিত্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই কেবল যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও পুষিয়ে ফেলা সম্ভব।

এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন পপিও। করোনা জয় করেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরইমধ্যে ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘ভালোবাসার প্রজাপ্রতি’র কাজ অনেকখানি শেষ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চলচ্চিত্র অঙ্গনের ক্ষতি, উত্তরণের পথ বললেন পপি

আপডেট টাইম : ০৭:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১