ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বয়সের শর্ত ওঠার পর স্কুলে ভর্তিতে ব্যাপক সাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ হাইকোর্টের রায়ের পর সরকারি স্কুলে ভর্তির আবেদন ফের উন্মুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বয়সের কারণে এর আগে যেসব শিক্ষার্থী প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারেনি তারা আদালতের রায়ের পর গত ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে আবেদন করছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত মোট ৫ লাখ ৬ হাজার ১১৫ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে। এরমধ্যে ৩১ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত নতুন করে আবেদন করেছে ২০ হাজারের বেশি। আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, নতুন করে আবেদন নেয়ার পর ব্যাপক সাড়া পাচ্ছি। শনিবার (২ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত নতুন করে ১১ হাজার ২৫০ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। রোববার পর্যন্ত ২০ হাজারের বেশি আবেদন পড়েছে বলে আমার ধারণা। আরো ৪ দিন আবেদন নেয়া হবে। এরমধ্যে আরও অর্ধলক্ষাধিক আবেদন পড়বে।

এর আগে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলে। ওই সময় মোট আবেদন করে ৪ লাখ ৯৫ হাজার ২৮৫ জন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া তথ্যমতে, হাইকোর্টে নির্দেশনা মতে ১ম থেকে ৯ম শ্রেণির ভর্তিতে বয়সের কোনো বাধা নেই। অর্থাৎ প্রথম শ্রেণিতে যেকোনো বয়সের শিক্ষার্থী ভর্তি হতে পারবে। একই সঙ্গে অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের শ্রেণিতে পড়েছে এমন প্রমাণ থাকলে পরের শ্রেণিতে ভর্তি করতে কোনো বাধা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বয়সের শর্ত ওঠার পর স্কুলে ভর্তিতে ব্যাপক সাড়া

আপডেট টাইম : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১