ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১০ জানুয়ারী ঢাকায় পা রাখবে ক্যারিবীয় দল। ঐ দিন থেকে বাংলাদেশ জাতীয় দলও অনুশীলন শুরু করবে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আবারো দেশে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ (রোববার) রোববার রাজধানী ঢাকায় ফিরেছেন তিনি। সকাল ১০টার কিছুক্ষণ পরে কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাকিব। সাকিবের সঙ্গে তার মা শিরিন আক্তারও দেশে ফিরেছেন। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

শ্বশুড়ের অসুস্থতার খবর শুনে সাকিব গত ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই দেশটির ফ্লাইট ধরেন তিনি। পথিমধ্যেই শ্বশুরের মৃত্যুর সংবাদ আসে। তবুও এতদিন যুক্তরাষ্ট্রেই থেকে গিয়েছেন সাকিব।

নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই হতে যাচ্ছে সাকিবের প্রথম আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজ দিয়ে পুরনো সাকিবকে ফিরে পেতে চাইবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। কেননা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সময়টা ভালো যায়নি দেশসেরা এই অলরাউন্ডারেরে।

ব্যাট হাতে ঐ টুর্নামেন্টটিতে ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন ১১০ রান। যেখানে তাঁর সর্বোচ্চ রান ২৮। আর বল হাতে সমানসংখ্যক ম্যাচে ৬.০০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব

আপডেট টাইম : ০২:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১