ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সোনার বাংলা গড়তে নতুন বছরে সবাইকে নিরলস চেষ্টা চালাতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নতুন বছরে সবাইকে নিরলস চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান তিনি। এতে প্রেসিডেন্ট দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার জীবনে অনাবিল আনন্দ ও সাফল্য কামনা করেন।

আবদুল হামিদ বলেন, অতীত পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিস্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।

আবদুল হামিদ বলেন, ২০২১ সাল হবে জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটা যুগসন্ধিক্ষণ হচ্ছে ২০২১ সাল। এই যুগসন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিরলস প্রয়াস চালাতে হবে।

তিনি বলেন, নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। মহামারির ভয়াবহতাকে মোকাবিলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সোনার বাংলা গড়তে নতুন বছরে সবাইকে নিরলস চেষ্টা চালাতে হবে

আপডেট টাইম : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১