ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রোটিয়াদের হারিয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ ‍উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে ৪ উইকেট ও এক বল হাতে রেখে।

রোববার পার্লে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ডি কক। এছাড়া জর্জ লিন্ডে ২৯ ও র‍্যাসি ফন ডার ডুসেন করেন ২৫ রান।

ইংল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন আদিল রশিদ। এছাড়া একটি করে উইকেট পান জফরা আর্চার, ক্রিস জর্ডান ও টম কারান।

১৪৭ রানের লক্ষে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার মতোই শুরু থেকে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। তবে একপ্রান্তে অটল ছিলেন ডেভিড মালান। তাকে সঙ্গ দেন অধিনায়ক ইয়ন মরগান। মালান করেন ৪০ বলে ৫৫ রান। মরগান অপরাজিত ছিলেন ১৭ বলে ২৬ রানে। এ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

প্রোটিয়াদের হারিয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

আপডেট টাইম : ১০:০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০