ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মিঠামইনে মহিষারকান্দি আজিজ-মায়মুনা ট্রাস্টের বৃত্তি প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ মিঠামইন উপজেলার মহিষারকান্দি আজিজ-মায়মুনা জনকল্যাণ ট্রাস্ট দরিদ্র ছাত্রী বৃত্তি কর্মসূচির আওতায় ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের পাঁচ ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ে পাঁচ ছাত্রীর হাতে বৃত্তির টাকা হস্তান্তর করা হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. নূরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ট্রাস্টের নির্বাহী পরিচালক বিনিয়োগ বোর্ডের সাবেক পরিচালক প্রকৌশলী মো. এনায়েতুর রহমান ছাত্রীদের হাতে বৃত্তির নগদ টাকা তুলে দেন।

এতে উপস্থিত ছিলেন হাওরের সন্তান লেখক ও গবেষক ড. হালিম দাদ খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. আলী আজগর ভূঁইয়া ও শাহা আলম মীর, শিক্ষক-কর্মচারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগী শিক্ষার্থীরা হলো, রাফেজা আক্তার, আরবি আক্তার, সাদিয়া আক্তার প্রত্যাশা, আফরোজা আক্তার জুঁই ও অনিকা আক্তার ময়না।

তারা জানায়, প্রতি মাসে ৫শ’ টাকার এ বৃত্তি তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে।

আজিজ-মায়মুনা জনকল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এর চেয়ারম্যান হলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. এনায়েতুর রহমান জানান, ক্ষুদ্রতম প্রয়াস থেকে মিঠামইন উপজেলায় নারী শিক্ষাকে উৎসাহিত ও সহযোগিতা করার লক্ষ্যে প্রতি বছর ২২ জন দরিদ্র ছাত্রীকে এ বৃত্তি দেয়া হচ্ছে।

এর মধ্যে স্কুল-মাদরাসা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও রয়েছে মন্তব্য করে ভবিষ্যতে সহায়তার পরিধি আরও বাড়বে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মিঠামইনে মহিষারকান্দি আজিজ-মায়মুনা ট্রাস্টের বৃত্তি প্রদান

আপডেট টাইম : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০