ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৩৪তম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ তালিকায় ঢাবির অবস্থান ১৩৪তম আর বুয়েটের অবস্থান ১৯৯তম।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকার প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

কিউএস-এর করা এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তার মধ্যে সবার উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ১৩৫তম। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়টি আরও এক ধাপ উপরে উঠেছে।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮ তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০ তম), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০ তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০ তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০ তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০ তম)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ১৩৪তম

আপডেট টাইম : ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০