ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বেড়েছে সবজির যোগান, কমেছে দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজারে শীতের সবজির যোগান বেড়েছে, কমেছে দামও। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সবজির দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ার কারণে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহে যে পালং শাক ৫০ টাকায় কিনতে হয়েছে, এ সপ্তাহে সেই পালন শাক ২০ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে আগের চেয়ে একটু বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি এসেছে। গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া মুলা এখন ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আগে ছোট আকারের প্রতি পিস ফুলকপির দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। আজকে তার চেয়ে বড় অর্থাৎ মাঝারি আকারের একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। দাম কমার তালিকার শীর্ষে রয়েছে শিম। এতদিন যে শিম প্রতি কেজি ১২০ টাকা ছিল, সেই শিম ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। ৭০ টাকার লাউও এখন প্রতিটি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। দাম কমেছে পেঁয়াজেরও। বাজারে নতুন এসেছে কলিসহ পেঁয়াজ। এই পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। আগের চেয়ে কমেছে কাঁচা মরিচের দামও। কাঁচা মরিচের কেজি ১২০ থেকে ১৪০ টাকা।

ছুটির দিনে বাজার করতে আসা একজন ক্রেতা বলেন, ‘কয়েক মাস ধরে সবজির দাম ছিল নাগালের বাইরে। আজ বাজার অনেকটাই ঠান্ডা । সব সবজির দামই কমেছে। নতুন ধান ও আলু-পেঁয়াজ বাজারে উঠলে দাম আরও কমে আসবে।’

বাজারে দেখা গেছে, বেশিরভাগ সবজি আগে যেখানে ৭০ থেকে ৮০ টাকায় ছিল, এখন সেই সবজি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোনও কোনও বাজারে তা ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বেড়েছে সবজির যোগান, কমেছে দাম

আপডেট টাইম : ১০:২৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০