ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২৩ সালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মেয়েদের পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায়। বৃহস্পতিবার এক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে এই বৈশ্বিক টুর্নামেন্ট। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হবে এই প্রতিযোগিতা।

২০২২ সালে মেয়েদের দুটি বহুজাতিক বড় টুর্নামেন্ট হবে- ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস। আইসিসি তাদের বিবৃতিতে জানায়, ২০২৩ সালে মেয়েদের কোনও বড় ইভেন্ট নেই। মেয়েরো যেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে পারে, সেজন্য এটি পেছানো হয়েছে। তাছাড়া ২০২৩ সালেও যেন মেয়েদের বৈশ্বিক ক্রিকেটের উত্তেজনা অব্যাহত থাকে, তাই এই ব্যবস্থা।

গত আগস্টে আইসিসি ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পেছানোর সিদ্ধান্ত জানায়। নিউ জিল্যান্ডে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা ছিল এটি। কিন্তু করোনাভাইরাসের কারণে ক্রিকেটের স্বার্থ অক্ষুন্ণ রাখতে তা ২০২২ সালে নেওয়া হয়েছে।

তবে আগামী জানুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভাগ্য নিয়ে এখনও কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২৩ সালে

আপডেট টাইম : ০৯:৪২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০