ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পাঁচ বোনের সঙ্গে হাজির চঞ্চল চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভাইয়ের কপালে দিয়ে ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা। হিন্দু ধর্মে ভাইয়ের সুস্থতা কামনায় প্রত্যেক বোনই নিজের মতো করে এদিনটা পালন করে। আয়োজন করে ভাইয়ের প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিতে। এর প্রচলন সেই পুরাণকাল থেকে।
হিন্দু শাস্ত্রে রয়েছে, এই দিন মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন।

অন্য আরেকটি মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়ে ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে।

আজ ১৬ নভেম্বর ভাতৃদ্বিতীয়া। এদিনে নিজের বড় পাঁচ বোনের সঙ্গে এক ছবিতে হাজির হলেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

ফেসবুকে সেই ছবি পোস্ট করে বোনদের নিয়ে আবেগঘন এক লেখাও দিয়েছেন তিনি। চঞ্চল লিখেছেন, ‘আমার পাঁচ বোন… আমি সবার ছোট ভাই…।

বোনদের আদর, স্নেহ, ভালোবাসার পূর্ণ রূপ আমি দেখেছি ও পেয়েছি। এমন সৌভাগ্য ক’জন ভাইয়ের কপালে জোটে আমি জানি না। মাতৃরূপী আমার বোনদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। জনমে জনমে যেন এমন বোনদের ভাই হতে পারি।’

তিনি আরও লেখেন, ‘আজ ভাতৃদ্বিতীয়া….ভাই ফোটা…. তোমাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। জন্ম জন্মান্তর তোমরা ভালো থেকো।’

সাড়ে ৪ হাজারেরও বেশি লাইক পাওয়া সেই ছবির নিচে চঞ্চলের ভক্তরাও তার বোনদের শ্রদ্ধা জানিয়ে ভাইফোঁটার শুভেচ্ছা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পাঁচ বোনের সঙ্গে হাজির চঞ্চল চৌধুরী

আপডেট টাইম : ০৫:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০