ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

লাইভে দা দেখিয়ে সাকিবকে হত্যার হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে লাইভে এসে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে দা দেখিয়ে প্রকাশ্যেই এই হুমকি দেন মহসিন তালুকদার নামের ওই যুবক। তার বাড়ি সিলেটের সদর উপজেলার শাহপুরস্থ তালুকদার পাড়ায়।

লাইভে হুমকিদাতা যুবক মহসিন এসময় সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। Mohsin Talukdar নামের ফেসবুক আইডি থেকে লাইভ করার একপর্যায়ে তিনি দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চরম আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে জানান, ‘তুই দেশে আয়। তোর জন্য রেখেছি (দা তাক করে)। দেখবো তোকে কে রিসিভ করে। আমি মহসিন তালুকদার, লাইভে বলছি, বারবার বলছি, তুই দেখ।’ পুরো লাইভ ভিডিও জুড়েই সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মহসিন।

সম্প্রতি সাকিবের কলকাতা ভ্রমণে কালীপূজার অনুষ্ঠানে যোগদান ও সেলফি তুলতে চাওয়া ভক্তের মুঠোফোন ছুঁড়ে ফেলার খবর নিয়ে জঘন্য ভাষা ব্যবহার করেন তিনি। এছাড়া ‘সাকিব কোয়ারেন্টাইন পালন করেননি’ মর্মেও অসন্তোষ প্রকাশ করেন মহসিন।

হুমকিদাতা জানান, ‘আমার লাইভ যতজন দেখছেন, সবাই শেয়ার করবেন। আমি প্রয়োজনে হেঁটে ঢাকা যাব। (ঢাকা গিয়ে নির্মমভাবে হত্যা করা হবে জানিয়ে) কয়দিন আগে না তুই দাড়ি রাখলি?’ এসময় লাইভেই মহসিন সাকিবকে কেটে টুকরো টুকরো করার হুমকি দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনার আহ্বানও জানান।

পরে রোববার ভোরে আরও একবার লাইভে এসে মহসিন তার ওই উগ্র আচরণের জন্য অনুতপ্ত হন, ক্ষমা চান। যদিও এই প্রতিবেদন লেখার সময় তার সেই হুমকি দেয়া লাইভ ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর শেষ হয় সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এক দিনের সফরে কলকাতা যান সাকিব। এরপর রোববার থেকে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন সাকিবসহ অন্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

লাইভে দা দেখিয়ে সাকিবকে হত্যার হুমকি

আপডেট টাইম : ০৫:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০