ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষার্থীদের ২২০ টাকায় ৩০ জিবি ডেটা দেবে রবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষক ও শিক্ষার্থীদের এক মাসের জন্য ২২০ টাকায় ৩০ জিবি ডেটা দেবে রবি। রোববার থেকেই এই সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা জুম, টিমস, গুগল মিট, গুগল ক্লাসরুম, জিমেইল ব্যবহার করতে পারবে। তবে এই ডেটা প্যাক দিয়ে নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক ও টুইটার ব্যবহার করা যাবে না।

অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডেটা প্যাক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে জুম প্লাটফর্মে আজ (১৫ নভেম্বর) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, অনলাইনে শিক্ষা কার্যক্রমের প্রধান দুটি সমস্যা ডিভাইস ও ডেটা। ইউজিসি’র পদক্ষেপ ও দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর আকর্ষণীয় ডেটা অফারের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতীয় স্বার্থে এগিয়ে আসার জন্য তিনি রবিকে ধন্যবাদ জানান।

রবির সিইও মাহতাব উদ্দিন জানান, জাতির মেরুদণ্ড নতুন প্রজন্মকে অনলাইন শিক্ষা কার্যক্রমে রবির শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ থাকবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্ব অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

এছাড়া, কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ ইউজিসি ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, টেলিটক বাংলাদেশ লিমিটেড ও গ্রামীণ ফোন লিমিটেড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র খরচে ইন্টারনেট সেবা প্রদান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের ২২০ টাকায় ৩০ জিবি ডেটা দেবে রবি

আপডেট টাইম : ০৬:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০