ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ইলন মাস্ক করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ টেসলারের প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি টুইট করে বলেছেন, ‘আমার ক্ষেত্রে উপসর্গ হচ্ছে—মৃদু ঠান্ডা লাগা।’

এদিকে বৃহস্পতিবার ৪ বার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে অংশ নিয়ে দুইবার ফল পজিটিভ এবং দুইবার নেগেটিভ এসেছে বলে দাবি করেছেন তিনি। আর তাই পরীক্ষার নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

ইলন মাস্ক বলেন, ভয়াবহ ভুয়া কিছু চলছে। চারবার কোভিড শনাক্তে পরীক্ষা করিয়েছি। দু্ইবার নেগেটিভ এসেছে, দুইবার পজিটিভ। একই যন্ত্র, একই পরীক্ষা, একই নার্স। এটা বিডি’র র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট!

এর আগে মহামারি করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে শঙ্কার মধ্যেই মহাকাশ ভ্রমণ সংস্থা ‘স্পেসএক্স’ এর সিইও ইলন মাস্ক বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক হচ্ছে ‘অর্থহীন’।

তার এমন উদ্ভট মন্তব্যকে সেই সময়ে ‘ভীমরতি’ হিসেবেও আখ্যা দিয়েছেন অনেকে। চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসে এরইমধ্যে দেশটিতে বৈশ্বিক বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এর মধ্যেই আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান হয়ে তার এমন মন্তব্যে চটেছেন অনেকেই।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ১৮ হাজার ২৭৮ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৭৫২ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭৮ লাখ ৭১ হাজারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন

ইলন মাস্ক করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৫:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০