ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনামুক্ত, নাছিরের অবস্থা স্বাভাবিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনামুক্ত হয়েছেন। হাসপাতাল থেকে আগামীকাল তাকে রিলিজ দেয়া হবে এবং এরপরই তিনি ঢাকার বাসায় যাবেন। সেখানে সপ্তাখানেক কোয়ারেন্টাইনে থেকে চট্টগ্রামে ফিরবেন।

অন্যদিকে, চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও সুস্থ হয়ে উঠেছেন। তিনি পাঁচলাইশস্থ পার্কভিউ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাকেও দু-একদিনের মধ্যে রিলিজ দেয়া হতে পারে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মোহাম্মদ নুর খান শুক্রবার বিকেলে বলেন, ‘স্যার বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গত বৃহস্পতিবার ৪র্থ বারের মতো তার নমুনা নেয়া হয়। আজ এই রিপোর্টও নেগেটিভ আসে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ কালকেই তাকে রিলিজ দেবেন। ডাক্তারের পরামর্শে তিনি ঢাকার বাসায় ৬/৭ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর চট্টগ্রামে ফিরবেন।’

শরীরে জ্বর থাকায় গত ৭ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নমুনা পরীক্ষা করা হয় ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবে। সেখানে রিপোর্ট পজিটিভ আসায় সেদিনই তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের শারীরিক অবস্থা জানাতে গিয়ে পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. তালুকদার জিয়াউর রহমান শরীফ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের শারীরিক অবস্থা স্বাভাবিক। তার পরীক্ষার কিছু রিপোর্ট আজ রাতে ও কাল সকালে আসবে। ডাক্তাররা সেসব দেখে সিদ্ধান্ত জানাবেন।’

ডা. শরীফ আশা করেন, ‘তার মধ্যে করোনার কোনো উপসর্গ বা অন্য কোনো জটিলতা নেই। আশা করি, দু-একদিনের মধ্যে তাকে রিলিজ করে দেয়া হবে।’

উল্লেখ্য, কয়েকদিন জ্বর থাকার পর পরীক্ষা করালে সাবেক মেয়র নাছিরের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৩ নভেম্বর সকালে তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয় এবং ওইদিন সন্ধ্যায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে।বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনামুক্ত, নাছিরের অবস্থা স্বাভাবিক

আপডেট টাইম : ১০:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০