ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

গৃহকর্মীকে নিয়েই পারিবারিক উৎসবে তাসকিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে সাধারণত অনেকেই গৃহকর্মীদের সামাজিক মর্যাদা দিতে ইতস্তত বোধ করেন। সবসময় পরিবারের সেবায় নিয়োজিত থাকলেও যেকোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে তারা ব্রাত্য থেকে যান। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। পারিবারিক উৎসবেও গৃহকর্মীকে নিয়ে এসেছেন তিনি।

গত ৩১ অক্টোবর তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেন তাসকিন আহমেদ। এ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে একটি কক্সবাজারের একটি রিসোর্টে সময় কাটাতে যান তিনি। বিশেষ এই দিনটি উদযাপন শেষে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই ফাস্ট বোলার।

পোস্টের ক্যাপশনে লেখা ছিল, শুভ বিবাহবার্ষিকী। আলহামদুলিল্লাহ, আমাদের একসঙ্গে থাকার ৩ বছর হলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

ছবিগুলোর মাঝে একটিতে দেখা যায় পরিবারের সব সদস্য মিলে সুইমিংপুলে একটি সেলফি তুলেছেন তাসকিনের বাবা। সেখানেই সবার সঙ্গে ছিলেন তার বাসার গৃহকর্মীও। এমন ঘটনায় অনেকেই তাসকিনকে প্রসংসায় ভাসিয়েছেন। চারদিকে যেখানে গৃহকর্মী নির্যাতনের খবর নিয়মিত ব্যাপার, সে সময় তার এমন বদান্যতা সবাইকে মুগ্ধ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত

গৃহকর্মীকে নিয়েই পারিবারিক উৎসবে তাসকিন

আপডেট টাইম : ০৬:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০