ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আইসিসি র‌্যাংকিংয়ে সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ২৭৪ বার
হাওর বার্তা ডেস্কঃ চমকে ওঠার মতো খবর। না ব্যাপারটা ঠিক তা নয়। আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ায় সাকিব আবারও ফিরছেন র‌্যাংকিংয়ে। সেটা হয়তো বুধবারের মধ্যে দৃশ্যমান হবে। 

নিষেধাজ্ঞার কারণে গেলো বছরে আইসিসির সব র‌্যাংকিং থেকে সাকিবের নাম মুছে ফেলা হয়। কিন্তু এখন মুক্ত সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেই কোনো বাঁধা। স্বাভাবিকভাবেই সাকিবের নাম ঠাঁই পাবে আইসিসির র‌্যাংকিংয়ে।

গেলো বছরের ২২ মে আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে বিশ্বকাপ মিশনে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। সে সময়ে তার রেটিং পয়েন্ট ছিলো ৩৫৯।
দিও নিষেধাজ্ঞার আগে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারেননি সাকিব। কারণ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেননি।

তবে, আইসিসির পরবর্তী প্রকাশিত র‌্যাংকিংয়ে সাকিব কততম স্থানে থাকবেন সেটা বলা মুশকিল। কারণ নিষেধাজ্ঞায় তিনি লঙ্কানদের বিপক্ষে তিন ওয়ানডে ছাড়াও মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ও পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে।

করোনা মহামারীর মাঝে অন্য দেশগুলো ওয়ানডে সিরিজ খেলেছে। বিশেষ করে যারা র‌্যাংকিংয়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী তারা খেলার মধ্যে ছিলেন। কিন্তু সাকিব ছিলেন নিষেধাজ্ঞায়। তাই দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় সাকিবের রেটিং পয়েন্ট নিম্নগামী হবে। অন্যরা খেলার মধ্যে থাকায় তাদের রেটিং পয়েন্ট সমৃদ্ধ হবে। তাই একটা পার্থক্য দৃশ্য থাকবে। এটা সহজেই আন্দাজ করা যায়।

বর্তমানে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটিংয়ে শীর্ষে বিরাট কোহলি। ব্যাটিং বাংলাদেশের সেরার তালিকায় ২২ নম্বরে আছেন তামিম ইকবাল। আর বোলিংয়ে শীর্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এরপর জাসপ্রিত বুমরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেরা ১৪ নম্বরে মেহেদী হাসান মিরাজ।
অলরাউন্ডারদের মধ্যে সর্বোচ্চ ৩০১ নিয়ে বর্তমানের বিশ্বসেরা আফগানিস্তানের মোহাম্মদ নবী। আর ২০ নম্বরে টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ।

বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরছেন সাকিব। হয়তো দেশে ফিরেই জানতে পারবেন তার মুছে যাওয়া নাম আবারও জায়গায় করে নিয়েছে আইসিসির র‌্যাংকিংয়ে পাতায়। পরিবেশ পরিস্থিতির কারণে আইসিসি ঠিক করে দেবে সাকিবের পরবর্তী র‌্যাংকিং। তবে, মাঠে ফেরার পর নিজ পারফরম্যান্সে ঐ আইসিসিকে সাকিবই হয়তো বাধ্য করবেন তার হারানো মসনদ ফিরিয়ে দিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আইসিসি র‌্যাংকিংয়ে সাকিব

আপডেট টাইম : ০৮:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০