ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ফিটনেস পরীক্ষা দিতে হবে সাকিব আল হাসানকেও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ২৮৬ বার

 হাওর বার্তা ডেস্কঃ করোনা সংকট কাটিয়ে সফলভাবে শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপের পর এবার ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৫ নভেম্বর সম্ভাব্য তারিখ ধরেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। তবে এই টুর্নামেন্টে খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে বলে আগেই জানিয়েছি বিসিবি।

জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ক্যাম্প ও ফিটনেস ট্রেনিংয়ের প্রক্রিয়াতেই আছেন। এর বাইরে যেসব ক্রিকেটার টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফট তালিকায় থাকবেন, তাদের সবাইকে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে।

এমনকি ফিটনেস পরীক্ষা দিতে হবে সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকেও। আর এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। এই ফিটনেস টেস্ট সবার জন্যই প্রযোজ্য বলেও জানিয়েছেন তিনি।

 হাবিবুল বলেন, বিপ টেস্ট সাকিবের জন্য ম্যান্ডেটরি। শুধু সাকিবই নয়, জাতীয় দলের বাইরে যারা দীর্ঘদিন ছিলেন বা প্রেসিডেন্ট কাপে ছিলেন না তাদের জন্য এটা নিয়মের অংশ। অবশ্যই ফিটনেস টেস্ট তাদের দিতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য।

করোনার এই প্রাদুর্ভাবের মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পারছে না বিসিবি। যে কারণে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্ণামেন্টটিতে বেশ বড় অংকের বাজেট ধরা হয়েছে। প্রতি দলের সম্ভাব্য বাজেট ২ কোটি টাকা।

সেই হিসেবে প্রাইজমানি ছাড়া টুর্নামেন্টের বাজেট ১০ কোটি টাকা। চার ক্যাটাগরিতে থাকা ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, ‘বি’ ক্যাটাগরি পাবেন ৮ লাখ, ‘সি’ ক্যাটাগরির জন্য রাখা হয়েছে ৬ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৪ লক্ষ টাকা করে।

এদিকে আসন্ন এই টুর্নামেন্টে থাকবে না কোনও বিদেশি ক্রিকেটার। প্রেসিডেন্টস কাপের ফাইনালের দিনই বোর্ড সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ফিটনেস পরীক্ষা দিতে হবে সাকিব আল হাসানকেও

আপডেট টাইম : ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০