ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত বাবার দেখানো পথে হাঁটতে চান প্রতিমন্ত্রী পুতুল তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ

গ্রীসে ঈদে মিলাদুন্নবী পালন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রীসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

রাজধানী এথেন্সের দূতাবাস প্রাঙ্গণে দূতাবাস পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনাকালে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত আসুদ আহমেদ বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব বিশ্বমানবতার মু্ক্তির দ্বার খুলে দিয়েছিল। তিনি শুধু ধর্ম প্রচারই করেননি, আজীবন তিনি নির্যাতিত বিপন্ন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন।

রাষ্টদূত আরো বলেন, আমরা তার জীবন থেকে সহমর্মীতা, সহনশীলতা ও সততার অনন্য শিক্ষা গ্রহণ করে সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ এবং শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তে ভূমিকা রাখতে পারি।

দূতাবাসের  কাউন্সিলর মো. খালেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে হাফেজ মাওলানা মো. আব্দুল লতিফের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া, দূতাবাসের করোনা আক্রান্ত সদস্যসহ সকল প্রবাসী ও বাংলাদেশে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

গ্রীসে ঈদে মিলাদুন্নবী পালন

আপডেট টাইম : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০