ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইমরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমা বিশ্বের ইসলাম বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে লড়তে সমগ্র মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক চিঠিতে ইমরান বলেছেন, ‘মুসলিম রাজনীতির নেতা হিসেবে আমাদের সবার উচিত ইসলামের বিরুদ্ধে যে ঘৃনা ও সংঘাতের চক্র ইউরোপজুড়ে সৃষ্টি হয়েছে তার পরিসমাপ্তি ঘটাতে উদ্যোগ নেয়া।’
বুধবার পাক প্রধানমন্ত্রী মুসলিমপ্রধান দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের কাছে এই চিঠি প্রেরণ করেছেন। তবে ঠিক কোন কোন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে এই চিঠি প্রেরণ করা হয়েছে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়।

চিঠিতে তিনি অমুসলিম দেশগুলোতে গড়ে উঠা ইসলামোফোবিয়ার মোকাবিলা করতে মুসলিম দেশগুলোকে সামগ্রিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘মুসলিমদের প্রিয় ধর্মগ্রন্থ ও প্রিয় নবীর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের বিশেষ করে ইউরোপের নানা ধরনের কটুক্তির কারণে আজ সমগ্র বিশ্বের মুসলিমরা উদ্বিগ্ন।’

তিনি আরো বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। জনসম্মুখে মুসলিম নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ইসলামি পোশাক পরিধান করতে পারেন না। এইসব দেশে বসবাসরত মুসলিমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে।’

পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের দাবি করেন, পশ্চিমারা মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের ভালবাসা ও উৎসর্গের বিষয়টি অনুধাবন করতে না পারার কারণে এমন আচারন করছেন।

২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে ইমরান খান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। গেল বছর জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইসলামোফোবিয়া নিয়ে বক্তব্য দিয়ে মুসলিম বিশ্বে সাড়া ফেলেন এই পাক প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইমরানের

আপডেট টাইম : ০৬:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০