ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুলের জেল্লা বাড়ায় এই বাদাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাদাম শরীরের জন্য অনেক উপকারী। সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় বাদাম রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কাজু, পেস্তা, চীনা বা আখরোট সব বাদামই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। অন্য বাদামের মতোই আখরোটেরও প্রচুর স্বাস্থ্যগুণ রয়েছে।

শরীরের নানা ধরনের সমস্যা দূর করতে এ বাদামের তুলনা নেই। নিয়মিত আখরোট খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় জেনে নিন-

> স্মৃতিশক্তি বাড়াতে আখরোট বেশ কার্যকরী। এতে থাকা ওমেগা থ্রি অবসাদ কাটাতে সাহায্য করে। মস্তিষ্কের কোষের সজীবতা বজায় রাখতে আখরোট বেশ উপকারী।

> আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্টে থাকায় এটি ত্বক সুস্থ রাখতে ভূমিকা রাখে। নিয়মিত আখরোট খেলে ত্বকের বলিরেখা কমে। সেই সঙ্গে বয়সের ছাপও দূর হয়।

> যারা নিয়মিত আখরোট খান তাদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম হয়।

> আখরোটে থাকা বায়োটিন চুল সোজা করতে সাহায্য করে। সেই সঙ্গে চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধি বাড়িয়ে তোলে।

> শরীরের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই জরুরি। শরীরে থাকা ফ্রি র‍্যাডিক্যালস হৃৎপিন্ডের উপর চাপ ফেলে। আখরোটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকায় এটি শরীরের জন্য খুবই উপকারী।

> পেট পরিষ্কার রাখতে শরীরে ফাইবার থাকা অত্যন্ত জরুরি। সাধারণত যেসব খাবার থেকে শরীরে প্রোটিন আসে, সেগুলিতে ফাইবারের পরিমাণ অত্যন্ত কম। আখরোটে থাকা ফাইবার হজমক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।

> আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকায় এটা ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। এছাড়াও ভিটামিন বি মুড ভালো রাখতে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

> গবেষণায় দেখা গেছে, আখরোটে থাকা ভিটামিন ই, মোলাটোন, ওমেগা ৩, এবং অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর মস্তিষ্কের বিকাশে বিশেষভাবে সাহায্য করে। তাই ছোটবেলা থেকেই শিশুদের আখরোট খাওয়ানোর অভ্যাস করা দরকার।

> বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত আখরোট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। কারণ এতে থাকা ওমেগা থ্রি, প্রোটিন এবং ফাইবার দেহের ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ওজন কমানোর পাশাপাশি ত্বক ও চুলের জেল্লা বাড়ায় এই বাদাম

আপডেট টাইম : ১২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০