ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যে শহরে আকাশ থেকে পড়ে শত শত মাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতি বছরই নির্দিষ্ট সময়ে আকাশ থেকে নামে মাছবৃষ্টি! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। মধ্য আমেরিকার হন্ডুরাসের ইয়োরো এলাকায় বছরে দুবার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ।

আরও অদ্ভুত বিষয় হলো এই ইয়োরো এলাকা সমুদ্র থেকে অনেক দূরে। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। ১৮০০ সাল থেকে প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এমনটা হয়ে থাকে। এই অদ্ভুত ঘটনা লুবিয়া দে পেসেস নামে পরিচিত। প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এখানে তীব্রগতিতে ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ের তীব্র গতিবেগের জন্যই শত শত মাছ রাস্তায় আছড়ে পড়ে। নানা রকম মাছে ভরে যায় রাস্তা।
তবে এর পেছনে যথাযথ বৈজ্ঞানিক কারণ এখনো সেভাবে প্রকাশ্যে আসেনি। পৃথিবীর আরও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের বৃষ্টি হয়। কোথাও কোথাও মাছের সঙ্গে ব্যাঙও দেখা যায়। এমনকি কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে কিছু জায়গায় সাপ, ইঁদুর, মাকড়সা, জেলিফিশসহ নানান রকমের জীব ঝড়ো হাওয়ায় রাস্তায় আছড়ে পড়ে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রাণীগুলি মৃত অবস্থায় এসে রাস্তায় পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে জীবিত অবস্থায় সাপ বা বড় মাকড়সা জাতীয় প্রাণী এসে পড়লে আতঙ্ক তৈরি হয়। ইয়োরো এলাকার বাসিন্দারা যদিও আকাশের মেঘ দেখে আন্দাজ করতে পারেন কখন শুরু হবে তুমুল ঝড় এবং মৎস্য বৃষ্টি। ঝড় এতই তীব্র গতিবেগে হয় যে অদ্ভুত এক শব্দ তৈরি হয়। মনে হয় যেন আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ছে মাছ। এখানকার বাসিন্দারা অনেকে মনে করেন যে এই ঘটনার পেছনে রয়েছে কোনো ধর্মীয় কারণ।

প্রচলিত রয়েছে ১৮৫৬ -১৮৬৪ সালে এখানে একজন ক্যাথলিক প্রিস্ট ছিলেন। মানুষ সেসময় অনাহারে ভুগছিল। তখন সেই প্রিস্ট ঈশ্বরের কাছে খাদ্যের জন্য প্রার্থনা করেন। আর তার পরেই এই অদ্ভুত কাণ্ড ঘটে। প্রচণ্ড ঝড় ওঠে এবং প্রায় আকাশ থেকে ঝরে পড়তে থাকে নানা রকমের মাছ। তারপর থেকেই প্রত্যেক বছর এই ঘটনার সাক্ষী থাকে এখানকার মানুষ। অনেকে আবার বলেন ২০০ কিলোমিটার দূরে অবস্থিত আটলান্টিক মহাসাগর থেকে এই মাছগুলো নাকি রহস্যজনকভাবে উড়ে এসে এখানে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যে শহরে আকাশ থেকে পড়ে শত শত মাছ

আপডেট টাইম : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০