ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুজিববর্ষে সংসদ অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের সংশোধিত খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এটি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর সংসদে রাষ্ট্রপতি এই ভাষণটি দেবেন। এটি গত ২২ মার্চ দেয়ার কথা ছিল। কোভিড-১৯ এর কারণে তখন এটি স্থগিত হয়ে যায়। এটাকে বর্তমান প্রেক্ষাপটে একটু মডিফাই করা হয়েছে।

ভাষণে প্রধানত বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন ও তার কর্মের দিক আলোকপাত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া কোভিড-১৯ এর সময় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কীভাবে এই ভাইরাস মোকাবিলা করা হয়েছে সে বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, মহামারির মধ্যে সরকার ও রাষ্ট্র যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছে, অর্থনীতির চাকা সচল রেখেছে- সেই বিষয়গুলোও রাষ্ট্রপতির ভাষণে রয়েছে।

উল্লেখ্য, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক সাধারণত প্রতি সোমবার অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গাপূজার কারণে আগামীকাল সোমবার সরকারি ছুটি। তাই চলতি সপ্তাহের মন্ত্রিসভার বৈঠক একদিন এগিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুজিববর্ষে সংসদ অধিবেশন: রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

আপডেট টাইম : ১১:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০