ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কর্পোরেট ক্রিকেট দিয়েই সাকিবের ফেরার প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ জমে উঠেছে বিসিবি প্রেসিডেন্টস কাপের লড়াই। এই টুর্নামেন্ট শেষে মাঠে গড়াবে কর্পোরেট ক্রিকেট। পাঁচ দলের এই টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা অংশ নেবেন। এই আসর দিয়েই মাঠে ফিরবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

আগামী ২৮ অক্টোবর অর্থাৎ আর মাত্র ১০ দিন পর শেষ হবে সাকিবের উপর আরোপিত আইসিসির নিষেধাজ্ঞা। সূচি অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি সময়ে কর্পোরেট লিগ শুরু হবে। জানা গেছে, বিসিবি প্রেসিডেন্টস কাপের চেয়েও বড় পরিসরে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

শ্রীলংকা সফরকে সামনে রেখে গত মাসে দেশে এসেছিলেন সাকিব। সিরিজটি স্থগিত হওয়ায় কয়েকদিন অনুশীলন করে আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন তিনি।। সেখানেও নিজেকে ব্যস্ত রাখছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। বিকেএসপিতে কয়েকদিনের নিবিড় অনুশীলন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেও নিজের ফিটনেস ঠিক রাখতে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে দেশে ফিরবেন সাকিব। দেশেই মূল প্রস্তুতি নেবেন তিনি। বিসিবি প্রেসিডেন্টস কাপে বর্তমানে ৪৫ জন ক্রিকেটার খেলছেন। কর্পোরেট লিগে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ৭৫ বা ৮০-তে। অবশ্য এখনো টুর্নামেন্টের সূচি বা স্কোয়াড চূড়ান্ত হয়নি।

কর্পোরেট লিগে সাকিবের অংশগ্রহণের বিষয়ে আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দল বাছাই নিয়ে নির্বাচকরা এরই মাঝে প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে রেখেছেন। কর্পোরেট লিগে সাকিব যে দলে খেলবেন সে দলই যে সবচেয়ে বেশি আলো কেড়ে নেবে, সেটা না বললেও চলে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কর্পোরেট ক্রিকেট দিয়েই সাকিবের ফেরার প্রস্তুতি

আপডেট টাইম : ০৩:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০