ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

রিয়াদের দলের বিপক্ষে ব্যাটিংয়ে তামিম একাদশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুটি ম্যাচ হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তামিম একাদশের বিপক্ষে আজ জিততে না পারলে নিশ্চিত বিদায় নিতে হবে। এমন পরিস্থিতিতে ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ তামিম একাদশের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ।

সমীকরণ জটিল। তারওপর ম্যাচের শুরুতেই ভাগ্যের খেলায় হেরে বসলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিপক্ষে টস জিতলেন তামিম ইকবাল। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তামিম একাদশের অধিনায়ক।

বিসিবি প্রেমিডেন্টস কাপের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিসিবির ফেসবুক পেজ, ফেসবুক লাইভ থেকে। ১.৩০ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।

প্রথম ম্যাচেই নাজমুল হোসেন শান্ত একাদশের কাছে হেরে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরের ম্যাচে যদিও তামিম ইকবালদের বিপক্ষে জিতে নিজেদের টিকিয়ে রেখেছিল রিয়াদরা।

কিন্তু ফিরতি পর্বের প্রথম ম্যাচে আবারও শান্ত একাদশের কাছে শোচনীয় পরাজয় ঘটে রিয়াদ একাদশের। ওই ম্যাচ হেরেই বলতে গেলে নিজেদের খাদের কিনারে নিয়ে গেছে রিয়াদের দল। এ কারণে ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে, আজ জিততেই হবে তাদেরকে।

অন্যদিকে আজই ফাইনাল নিশ্চিত করে ফেলার সুযোগ তামিম একাদশের সামনে। কারণ, আজ তারা জিতলেই বিদায় হয়ে যাবে রিয়াদ একাদশের। সে ক্ষেত্রে ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে তামিম এবং শান্ত একাদশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

রিয়াদের দলের বিপক্ষে ব্যাটিংয়ে তামিম একাদশ

আপডেট টাইম : ০২:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০