ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গুগলে বাংলাদেশি সুপারস্টার খুঁজলে কেবলই হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশি চলচ্চিত্রের এই সময়ের সুপারস্টার কে? অধিকাংশ সিনেপ্রেমীরাই নাম বলবেন শাকিব খানের। কেউবা বলতে পারেন আরিফিন শুভর নাম। কিন্তু বাংলাদেশি ফিল্ম সুপারস্টার লিখে গুগলে খুঁজলে শুরুর বেশ কয়েকটি লিংক আসে ফেসবুক ও ইউটিউবে আলোচিত নাম আশরাফুল আলম ওরফে হিরো আলমের।

কথিত এই তারকাকে নিয়ে তৈরি করা দুটি কনটেন্ট প্রথমে দেখা যাচ্ছে গুগলে। আরও অবাক করার বিষয় হলো এই দুটির একটিও হিরো আলমের পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়নি। দুটি চ্যানেলের একটি নিউজপয়েন্টটিভি চ্যানেল অ্যাবাউটে ‘ভারত সরকারের ডিজিটাল কনটেন্ট এজেন্সি’ লেখা আছে। এই চ্যানেল থেকে হিরো আলমকে নিয়ে তৈরি করা ভিডিওটি পোস্ট করা হয়েছে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর। রবিবার পর্যন্ত সাড়ে পাঁচ লাখের বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। গুগলে আসা দ্বিতীয় লিংকটি খুশ বায়ারওয়া নামের এক ভারতীয় যুবকের ব্যক্তিগত চ্যানেল। এই ভিডিওটির লোকেশনও দেখাচ্ছে ভারতে।

 এদিকে একটি দেশের চলচ্চিত্র অঙ্গনের তেমন প্রতিনিধিত্বকারী না হলেও গুগল সার্চে হিরো আলমের নাম আসায় দেশের এই অঙ্গনের অনেকেই অসন্তুষ্ট। ভারতীয় কেউ কেউ ইচ্ছেপ্রসূতভাবেই বাংলাদেশকে খাটো করতে এমন বাজে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ তাদের।

সম্প্রতি একটি চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আভির্ভূত হয়েছেন হিরো আলম। এর আগে নিজ খরচে বেশকিছু ফানি ও মিউজিক ভিডিও বানিয়ে তিনি দেশব্যাপী রাতারাতি পরিচিতি পেয়েছেন। পরবর্তীতে ২০১৭ সালে ‘মার ছক্কা’ শিরোনামের একটি ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে হিরো আলম ঢুকে পড়েন চলচ্চিত্রেও। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যায়।

বড় পর্দায় আসার পর তাকে নিয়ে নানা সময়ে প্রচুর বিতর্ক ও সমালোচনা হয়েছে। প্রশ্ন উঠেছে তার কথা বলার ধরণ, ভাষা, চেহারা, উচ্চতা এবং অভিনয় দক্ষতা নিয়ে। কিন্তু কোনো কিছুকেই পরোয়া করেননি বগুড়ার এই ছেলে। দ্বিতীয় ছবি ‘সাহসী হিরো আলম’-এর প্রযোজকও তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতির মাঠেও নেমেছিলেন নাম হিরো আলম। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোটা দেশকে অবাক করে দিয়ে তিনি বগুড়া-৪ আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। যদিও প্রথমে তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন। সেটা না পেয়ে পরে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

বগুড়া সদরের একসময় সিডি বিক্রি বিক্রেতা আলম এখন ঢাকায় বসত গড়েছেন। সেই শুরু থেকে নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘হিরো’। তার অঙ্গভঙ্গি অনেকটা কৌতুক অভিনেতার মতো হলেও তিনি নিজেকে ‘হিরো’ বলেই পরিচয় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

গুগলে বাংলাদেশি সুপারস্টার খুঁজলে কেবলই হিরো আলম

আপডেট টাইম : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০