ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জোড়া রেকর্ডের ম্যাচে বড় হারের স্বাদ কোহলির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দিল্লি ক্যাপিটালসের বড় রান তাড়া করে জিততে পারলো না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লির করা ১৯৬/৪ রান তাড়া করতে নেমে ১৩৭/৯ এ থামে বেঙ্গালুরু। ৫৯ রানে বড় হারের ম্যাচে দুটি মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান করলেন তিনি। দিল্লির বিপক্ষে ৩৯ বলে ৪৩ রান করার পথে এ রেকর্ড গড়েন কোহলি। জাতীয় দল, আইপিএল ও অন্যান্য আসর মিলিয়ে ২৮৬ ম্যাচে নয় হাজারি ক্লাবে ভারত অধিনায়ক। টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও নিজের করে নিলেন কোহলি। ২০০৮ সালে অভিষেকের পর বেঙ্গালুরুর হয়ে ১৯৭ ম্যাচ খেলেছেন তিনি।

আইপিএলে ১৮২ এবং টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লীগে খেলেছেন ১৫ ম্যাচ। কোহলি ভেঙেছেন ইংলিশ ব্যাটসম্যান জেমস হিল্ডার্থের রেকর্ড। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ক্লাব সমারসেটের হয়ে ১৯৬ ম্যাচ খেলেছেন তিনি।

কোহলির আগে ছয় ক্রিকেটার টি-টোয়েন্টিতে ৯ হাজার বা তার বেশি রান করেছেন। এ তালিকায় সবার উপরে রয়েছেন ক্রিস গেইল (১৩ হাজার ২৯৬ রান)। এরপর রয়েছেন কাইরন পোলার্ড (১০ হাজার ৩৭০), শোয়েব মালিক (৯ হাজার ৯২৬), ব্রেন্ডন ম্যাককালাম (৯ হাজার ৯২২), ডেভিড ওয়ার্নার (৯ হাজার ৪৫১) ও অ্যারন ফিঞ্চ (৯ হাজার ১৪৮)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জোড়া রেকর্ডের ম্যাচে বড় হারের স্বাদ কোহলির

আপডেট টাইম : ০২:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০