ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে অবদান বাজপেয়ী পাচ্ছেন বিশেষ সম্মননা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
  • ১২৭৩ বার

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী ৯১ বছর বয়সী শ্রী অটল বিহারী বাজপেয়ীকে সরকার বিশেষ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরের সময়ে বাজপেয়ীর জন্য তৈরি সম্মাননা স্বরূপ ক্রেষ্ট তাঁর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, এরআগে মুক্তিযুদ্ধে বহি:বিশ্বের যেসব দেশ,  সরকার দল সহায়তা করেছে তাদেরকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিন ধরনের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়। এগুলো হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা এবং মুক্তিযুদ্ধ সম্মাননা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে দেয়া হয়েছে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা (মরণোত্তর)। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও ইন্দিরা গান্ধীর প্রয়াতপুত্র রাজীব গান্ধীর পত্নী, জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ওই সম্মাননা গ্রহণ করেন। তত্কালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২৫ জুলাই বঙ্গভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শ্রীমতি সোনিয়ার হাতে ওই সম্মাননা তুলে দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হান্নান গতকাল রবিবার ইত্তেফাককে বলেন, অটল বিহারী বাজপেয়ীকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত পাকা। এ বিষয়ে খুঁটিনাটি চূড়ান্ত করা হবে আগামী ২৬ মে অনুষ্ঠিত বৈঠকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধে অবদান বাজপেয়ী পাচ্ছেন বিশেষ সম্মননা

আপডেট টাইম : ০৫:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫