ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বঙ্গবন্ধু হত্যা নিয়ে সিনেমায় বাপ্পী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৭৪ বার
হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু হত্যার ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এই প্রথম তিনি কোনও ইতিহাসনির্ভর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘৫৭০’ শিরোনামের এই চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির। বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করার পরবর্তী ৩৬ ঘণ্টায় কী ঘটেছিলো, তা এ চলচ্চিত্রে তুলে আনা হবে। ‘পোড়ামন’ খ্যাত এই নায়ককে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক। বাপ্পী ছাড়াও ছবিটিতে আরও থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমনসহ ৩০০ জন অভিনয়শিল্পী। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে বাপ্পী বলেন, এটা অন্যরকম এক অনুভূতি। বাংলাদেশের স্থপতিকে নিয়ে নির্মিত এই ছবিতে যুক্ত হয়ে ইতিহাসের অংশ হলাম।

আমি আমার সর্বোচ্চ আবেগ ও শ্রম ব্যয় করতে চাই এই কাজটির জন্য। ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সীমিত পরিসরে ছবিটির কলাকুশলীদের মিলনমেলার মধ্য দিয়ে ‘৫৭০’-এর শুভযাত্রা ঘোষণা করা হয়। আজ থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুটিং শুরু হয়েছে ছবিটির। তবে ছবির শুটিং আজ থেকে শুরু হলেও এতে বাপ্পি যোগ দিবেন আগামী ৭ অক্টোবর থেকে। এদিকে বাপ্পি চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি করোনা পরিস্থিতির কারণে মুক্তি আটকে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বঙ্গবন্ধু হত্যা নিয়ে সিনেমায় বাপ্পী

আপডেট টাইম : ০৬:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০