ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আজ হাসপাতাল ছাড়বেন ইউএনও ওয়াহিদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ওয়াহিদা খানমের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহেদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ওয়াহিদা খানমের ব্রেনের একটি অংশ পুরো প্যারালাইজড ছিল, সেটার এখন যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে তিনি এখন অন্য কারোর সাপোর্ট ছাড়া একা একাই হাঁটতে পারছেন। তিনি এখন কথা বলতে পারছেন। বৃহস্পতিবার আমরা তাকে ছাড়পত্র দেব। ফলোআপ চিকিৎসা এবং ফিজিওথেরাপি নেওয়াই এখন প্রধান কাজ। ফিজিওথেরাপি পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নিতে পারেন কিংবা চাইলে বাসায় থেকেই নিতে পারেন।

গত ২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। হামলাকারীরা ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বৃদ্ধ বাবা ওমর আলী শেখকেও (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এরপর উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় ইউএনও ওয়াহিদাকে। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আজ হাসপাতাল ছাড়বেন ইউএনও ওয়াহিদা

আপডেট টাইম : ০৯:২৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০