ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৪১ প্রতিষ্ঠানকে কাঁচা পাট রপ্তানির অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬
  • ৩৪০ বার

৪১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রপ্তানির অনুমোদন দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি এলসির (লেটার অভ্ ক্রেডিট) বিপরীতে প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পাবে।

গত ১৫ ডিসেম্বর কাঁচা পাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যাবে বলে প্রজ্ঞাপন জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০ থেকে ১২০ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত বলে গণ্য হবে। তা যথানিয়মে রপ্তানি করা যাবে।

উল্লেখ্য, ২ ডিসেম্বর পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। এর আগে ৩ নভেম্বর এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশনা জারি করে মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৪১ প্রতিষ্ঠানকে কাঁচা পাট রপ্তানির অনুমোদন

আপডেট টাইম : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬