ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

কাঁঠাল বীজের কাটলেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ সবার কাছে কাঁঠাল একটি অতিপরিচিত ফল। তবে শুধু কাঁঠাল নয়, এই ফলের বীজও পুষ্টিকর এবং সুস্বাদু। কাঁঠাল বীজে আছে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ লবণ এবং ভিটামিন। এছাড়াও রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যাদের হার্টের সমস্যা বা ডায়াবেটিস আছে, তাদের উপযুক্ত খাদ্য। কাঁঠাল বীজ সাধারণত রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। এটি যে কোনও সাধারণ রেসিপিটির স্বাদ বাড়িয়ে তুলতে পারে।

করোনার জন্য বাইরের খাওয়া অনেকটাই কমিয়ে দিতে হয়েছে। বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো কাটলেট কিংবা চপ।
উপকরণ – (৪ জনের জন্য)

কাঁঠালের বীজ: ২০০ গ্রাম

পিঁয়াজ (মিহি করে কুচোনো): আধ কাপ

আমআদা (মিহি করে কুচানো): আধ চা চামচ

চালের গুঁড়া: ২ টেবিল চামচ

ময়দা: ১ টেবিল চামচ

আদা বাটা: এক চা চামচ

হলুদ গুঁড়া: আধ চা চামচ

ভাজা মশলা (জিরে, মৌরি ও শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া): এক চা চামচ

আমচুর গুঁড়া: এক চিমটে

সাদা তেল: আধ কাপ

লবণ: স্বাদ মতো

প্রণালি

কাঁঠালের বীজগুলোকে এক চিমটে লবণ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিন, তারপর বাইরের সাদা খোসাটা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো কাঁঠালের বীজ ভাল করে মেখে রাখুন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, আম-আদা কুচি, ময়দা এবং চালের গুঁড়া ভাল করে মেখে নিন। এরপর আদা বাটা, হলুদ গুঁড়া, ভাজা মশলা গুঁড়া ও আমচুর গুঁড়া মেশাতে হবে। মিশ্রণটি ৫ মিনিট ধরে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ছোট, ছোট অংশে ভাগ করে তা দিয়ে কাটলেট বা চপের আকারে পছন্দমতো গড়ে নিন। নন-স্টিক তাওয়ায় তেল গরম করে ভেজে নিন। এক দিক ভাজা হয়ে গেলে অপর দিকও একই ভাবে ভেজে নিন। গরম চপ বা কাটলেট কাসুন্দি দিয়ে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

কাঁঠাল বীজের কাটলেট

আপডেট টাইম : ০২:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০