ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মোদিকে নওয়াজের ফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬
  • ৫১৩ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় তিনি পাঞ্জাব প্রদেশের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে পাকিস্তান সর্বাত্মক সহযোগিতা করবে বলে মোদিকে আশ্বস্ত করেন। খবর এনডিটিভির।

এদিকে দীর্ঘ ৮৪ ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর মঙ্গলবার বিমানঘাঁটিতে অভিযান শেষ করেছে ভারতীয় আইন-শৃঙ্খলাবাহিনী। পাকিস্তান সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরের ওই ঘাঁটিতে শনিবার হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সাত সেনা কর্মকর্তাসহ ও ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।

গত মাসে আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে আকস্মিক পাকিস্তান সফরে যান মোদি। এর এক সপ্তাহ পর পাঞ্জাবে হামলা চালায় সন্ত্রাসীরা। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে জয়েশ-ই মোহাম্মদের হামলায় ১১ জনের প্রাণহানি ঘটে।

ইসলামাবাদে চলতি মাসের ১৫ তারিখে ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বৈঠক পিছিয়ে যেতে পারে। কেননা ভারত সরকার বলছে, পাঠানকোটে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে কিনা তদন্তের মাধ্যমে তা জানার পর সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মোদিকে নওয়াজের ফোন

আপডেট টাইম : ১০:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬