ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

তুরস্কের জন্য ইসরাইলকে প্রয়োজন : এরদোগান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬
  • ৪৯৪ বার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের জন্য ইসরাইলকে প্রয়োজন। একইসঙ্গে তিনি বলেছেন, আঙ্কারা ও তেল আবিবের মধ্যে অবশ্যই সম্পর্কের উন্নতি ঘটাতে হবে।

এরদোগান তার ভাষায় বলেন, “প্রকৃতপক্ষে তুরস্কের মতোই ইসরাইলও এ অঞ্চলের একটি দেশ এবং আমাদেরকে অবশ্যই এ কথা মানতে হবে যে, আমাদের ইসরাইলকে প্রয়োজন রয়েছে। এটিই এখন এ অঞ্চলের বাস্তবতা।”

“দু পক্ষ আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ নিলে তুরস্ক ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব।” সৌদি আরব সফর শেষে শনিবার দেশে ফিরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেছেন।

২০১০ সালে গাজা উপত্যকা অভিমুখী তুর্কি ত্রাণবহরে ইসরাইলের কমান্ডো বাহিনীর হামলায় নয়জন ত্রাণকর্মী নিহত হওয়ার পর তেল আবিবের সঙ্গে আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটে। তবে, সম্প্রতি তুরস্ক ও ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য দু পক্ষ সুইজারল্যান্ডে কয়েক দফা বৈঠক করেছে এবং প্রাথমিক একটি সমঝোতাও হয়েছে। ওই সমঝোতা অনুসারে ইসরাইল ত্রাণকর্মী হত্যার জন্য তুরস্ককে ক্ষতিপূরণ দেবে এবং ইসরাইল থেকে গ্যাস পাবে তুরস্ক। এছাড়া হামাসের কোনো সিনিয়র নেতাকে তুরস্কে ঢুকতে দেবে না এরদোগান সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

তুরস্কের জন্য ইসরাইলকে প্রয়োজন : এরদোগান

আপডেট টাইম : ১০:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬