ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সুপার ওভারে দিল্লির দুর্দান্ত জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ টাই ম্যাচে সুপার ওভারে জয় পেল দিল্লি ক্যাপিটালস। মাত্র তিন রান ডিফেন্ড করতে দেওয়া হয়েছিল শামিকে। প্রথম বলটি ডট, তারপরের বলে ওয়াইড ও তারপরের বলটিতে দুই রান হল। অর্থাৎ দুটি বৈধ বলেই ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের। এই ভাবে হার নিশ্চিত ভাবেই রাতের ঘুম কেড়ে নেবে পাঞ্জাবের। জয়ের দোড়গোড়া থেকে হারলেন রাহুলের দল। হাড্ডাহাড্ডি খেলা। খেলা টাই। আইপিএল–এর দ্বিতীয় ম্যাচেই সুপার ওভারে গড়াল খেলা। সেখানেই মাত্র তিন রানের লক্ষ্যমাত্রা রাখে পাঞ্জাব। অনায়াসে সেই রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

 আইপিএলের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৫৮ রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস৷ যদিও শেষ তিন ওভার ছাড়া এ দিন দিল্লির ব্যাটিং পুরোপুরি ব্যর্থ হয়৷ দিল্লি ইনিংসের শেষ দিকে দলকে লড়াইয়ে ফেরানন মার্কাস স্টয়নিস৷ মাত্র ২০ বলে তাঁর ৫২ রানের ইনিংসের সৌজন্যে পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই করার মতো স্কোর রাখে দিল্লি। এ দিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক কে এল রাহুল৷ দিল্লির হয়ে ওপেন করতে নেমে এ দিন পুরোপুরি ব্যর্থ পৃথ্বী শাহ এবং শিখর ধাওয়ান জুটি৷ দু’ জনের ভুল বোঝাবুঝিতে শুরুতেই রান আউট হন ধাওয়ান৷ দলের ৯ রানের মাথায় শামির বলে আউট হয়ে ফেরেন পৃথ্বী৷ শামির বলেই দ্রুত ফিরে যান তিন নম্বরে নামা হেটমায়ারও৷
 এর পর অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ জুটি গড়ে দিল্লির ইনিংস গড়ার চেষ্টা করেন৷ কিন্তু যথারীতি সেট হয়ে গিয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন ঋষভ৷ ২৯ বলে ৩১ রান করে নবাগত লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের বলে ফিরে যান তিনি৷ এর পর পরই দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (৩৯) ফিরিয়ে দেন শামি। পর পর উইকেট হারিয়ে কোনও সময়ই প্রত্যাশিত রানের গতি তুলতে পারেনি দিল্লি৷ ১৭ ওভারে ১০০ রানে পৌঁছয় তারা৷ শেষ দিকে অবশ্য দিল্লির হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস৷ পাঞ্জাবের হয়ে এ দিন বল হাতে সব থেকে সফল মহম্মদ শামি৷ চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি৷ তাঁর আগুনে পেসের সামনে আত্মসমর্পণ করে দিল্লির ব্যাটিং৷
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সুপার ওভারে দিল্লির দুর্দান্ত জয়

আপডেট টাইম : ১০:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০