ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৯৮ দিন পর টাইগারদের প্রথম দলবদ্ধ অনুশীলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলংকা সফর হবে কি না সেটা এখনো নিশ্চিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে যেকোনো সময় প্রস্তুত থাকতে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নতুন জার্সিতে দীর্ঘ ১৯৮ দিন পর প্রথমবার দলবদ্ধ অনুশীলন করেছেন মুশফিক-তামিমরা।

করোনা পরবর্তী সময়ে প্রথমদিনের দলবদ্ধ অনুশীলনে নতুন চমক ছিল প্র্যাকটিস জার্সি। আগের আকাশি-নীলের পরিবর্তে নতুন জার্সিয়ে ছোঁয়া পেয়েছে সাদা ও কালোর মিশ্রণ। এই জার্সিতে বুক থেকে পেটের নিচের অংশ সাদা আর হাতের অংশ কালো। রোববার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন জার্সি গায়েই অনুশীলন করেন ক্রিকেটাররা। পরে দুপুর আড়াইটার দিকে সেখান থেকে তাদের সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়।

করোনা সতর্কতার অংশ হিসেবে আজ থেকে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সুরক্ষা বলয়ে থেকেই নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন সবাই। এ সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

অনুশীলনের মাঝে ক্রিকেটাররা

অনুশীলনের মাঝে ক্রিকেটাররা

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় দেবাশীষ বলেন, ‘করোনা সংক্রমণের এই সংকটকালে ক্রিকেটসহ বিশ্বের অন্য সব ক্রীড়া সংস্থাগুলো বিভিন্ন ধরণের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে খেলায় ফিরে আসছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনায় ক্রিকেট খেলুড়ে দেশগুলো তাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে পেশাদার ক্রিকেটে ফিরছে। তারই ধারাবাহিকতায় বিসিবি জৈব সুরক্ষিত পরিবেশের মাধ্যমে খেলায় অংশ নেয়া ক্রিকেটারদের ঝুঁকি কমানোর চেষ্টা করছে।’

বিসিবির মেডিকেল টিমের তৈরি করা সুরক্ষা বলয়ের আওতায় থাকবে খেলোয়াড়দের হোটেল, রেস্টুরেন্ট, জিম, সুইমিংপুল, যানবাহন, মেডিকেল ট্রিটমেন্ট রুমসহ সবই। সেক্ষেত্রে ইংল্যান্ড অ্যাান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কার্যক্রমই অনুসরণ করবে বিসিবি।

এ প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও কোভিড-১৯ বিশেষজ্ঞদের তত্ত্বাবধায়নে ইসিবি ও আইসিসির গাইডলাইন মেনে আমরা প্রত্যেক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে দফায় দফায় করোনা পরীক্ষা করাবো। সবার দেহে করোনার অনুপস্থিতি নিশ্চিত হয়েই আমরা তাদের এই বলয়ে নিয়ে এসেছি। শ্রীলংকা সফরের আগ পর্যন্ত আমরা এই বলয় মেনে চলার চেষ্টা করবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

১৯৮ দিন পর টাইগারদের প্রথম দলবদ্ধ অনুশীলন

আপডেট টাইম : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০