ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মারা গেছেন অভিনেতা ডনের মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক আর নেই। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

ডন বলেন, মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাচ্ছি। সবার কাছে মায়ের জন্য দোয়া চাইছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করেন।

ডনের গ্রামের বাড়ি বগুড়ার সদরের কাটনারপাড়ায়। সেখান তাঁর মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দফন করা হবে বলে জানান তিনি।

অনেক আগেই বাবাকে হারিয়েছেন ডন। তাঁর মা বসবাস করতেন আমেরিকায়। দশ ভাই বোনের মধ্যে সবার ছোট ডন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মারা গেছেন অভিনেতা ডনের মা

আপডেট টাইম : ০১:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০