ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনার ধকল কাটিয়ে অভিনয়ে ফিরছেন পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। করোনা আক্রান্ত হওয়ার পর খুলনায় ছিলেন তিনি। সম্প্রতি ঢাকার বাসায় ফিরেছেন। লকডাউনে অভিনয় প্রায় ভুলতে বসেছিলেন জনপ্রিয় এই নায়িকা।

দীর্ঘদিনের বিরতি ভেঙে আবার স্বরুপে ফিরছেন এই সুদর্শনী। ‘ভালোবাসার প্রজাপতি’ হয়ে এবার দর্শকদের কাছে ধরা দিতে যাচ্ছেন তিনবার জাতীয় পুরস্কার-জয়ী এই নায়িকা। এটি তার নতুন ছবির নাম।

ইমপ্রেস টেলিছবির ব্যানারে যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি।

শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে। ছবিতে ভালোবাসা, লকডাউন, ডিভোর্স ও অন্যান্য বিষয় উঠে আসবে।

‘ভালোবাসার প্রজাপতি’তে পপিকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। নায়িকা জানান, গল্প ও চরিত্র তার ভীষণ পছন্দ হয়েছে। আশা করছেন দর্শকেরাও সেটি গ্রহণ করবেন।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পপির। এর পর আর পিছু তাকাতে হয়নি তাকে। দেড়শ’র মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি নাটক, বিজ্ঞাপন ও স্টেজ শোতে সরব এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনার ধকল কাটিয়ে অভিনয়ে ফিরছেন পপি

আপডেট টাইম : ০২:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০