ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নারীর ওপর অত্যাচার, প্রতিবাদ জয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  জ্ঞান বিজ্ঞানে পৃথিবী এগিয়ে চলছে। তবে এই আধুনিক সময়েও নারীদের ওপর নানা অত্যাচারের খবর পাওয়া যায় হরহামেশাই। আর এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা জয়া আহসান। প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে ‘নো মোর’ ক্যাম্পেনিংয়ে সামিল জয়াও।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘‘হতে পারে এ অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর, গার্হস্থ্য হিংসা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ করেনি কেউ! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। উল্টে সাফাই গেয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এ নিয়ে বাইরে কথা হবে কেন? এবার বলার সময় এসেছে, ‘আর না’।’’

কমনওয়েলথের সপ্তাহব্যাপী এ বিশেষ প্রচারে ৫৪টি সদস্য দেশ যুক্ত। সেই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে জয়া গর্বিত। জানিয়েছেন, ঘরের কোণায় গুমরোতে গুমরোতে অত্যাচারে, অবিচারে মৃতপ্রায় নারী। মহামারির মতো সারা বিশ্বে ছেয়ে গেছে এ ন্যক্কারজনক ঘটনা। সমাজ এর বিরুদ্ধে মুখ খোলেনি। মেয়েদের কোনো নিরাপত্তা দেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নারীর ওপর অত্যাচার, প্রতিবাদ জয়ার

আপডেট টাইম : ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০