ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি ৭ ক্রিকেটার!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে তোলা হতে পারে দেড়শ’ বিদেশি ক্রিকেটার। আর তাতে থাকতে পারে বাংলাদেশি ৭ জন ক্রিকেটারের নাম। যার মধ্যে অন্যতম বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক টুইটে সাকিবের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও তালিকায় থাকা বাকিদের বিষয়ে কিছু জানায়নি। নিলামে ওঠার রেসে এখন পর্যন্ত টিকে থাকা বাকি ছয় ক্রিকেটার হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ।

প্রসঙ্গত, আগামী ১৪ নভেম্বর শ্রীলংকা ঘরের মাঠে লংকান প্রিমিয়ার লিগ আয়োজনের কথা জানিয়েছে। বাংলাদেশ সিরিজ শেষ হওয়ার পরেই তাই শুরু হবে টি-২০ ফ্রাঞ্চাইজিভিত্তিক ওই লিগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি ৭ ক্রিকেটার!

আপডেট টাইম : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০