ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার পর্যন্ত এইচডিইউতে থাকবেন ওয়াহিদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসাধীন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মাথার সেলাই আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) কাটা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা। সে পর্যন্ত তাকে হাসপাতালের এইচডিইউতেই (হাই ডিফেন্ডেন্সি ইউনিট) রাখা হবে বলে জানিয়েছেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার বিষয়ে এসব কথা জানান ওই হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

তিনি বলেন, আগামী শনিবার ওয়াহিদার মাথার সেলাই কাটা না পর্যন্ত তাকে এচইডিইউতে রাখা হবে। আমরা আশা করছি, শনিবার তার মাথার সেলাই কাটতে পারবো।

ওয়াহিদার শারীরিক অবস্থা ভালো রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার ডান পাশটা যে অবশ অবস্থায় ছিল, সেটা ওই রকমই আছে। এছাড়া সার্বিকভাবে সবকিছু প্রায় স্বাভাবিক রয়েছে। তার পূর্ণ জ্ঞান রয়েছে, পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন।

ইউএনও ওয়াহিদাকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে বলেও জানান ডা. বদরুল।

হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন জানান, ওয়াহিদার ডান পাশে শক্তি নেই কিন্তু, বোধ আছে। চিমটি কেটে ব্যথা দিলে বুঝতে পারেন, টাচ করলে বুঝতে পারেন। কিন্তু হাতের কোন শক্তি নেই, হাত নাড়াতে পারেন না। অবস্থার উন্নতিতে ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি চলার পরে কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বোঝা যাবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ছয় সদস্যের চিকিৎসক দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ইউএনও ওয়াহিদার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

অস্ত্রোপচার শেষেই তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন তারা। তাৎক্ষণিকভাবে তার সেরে ওঠার বিষয়ে আশাবাদী হলেও তিনি শঙ্কামুক্ত নন বলে জানানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ইউএনও ও তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে ইউএনওকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি এখন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

শনিবার পর্যন্ত এইচডিইউতে থাকবেন ওয়াহিদা

আপডেট টাইম : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০