ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব সেখানেই এপ্রিল মাসে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি।সবধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠের ফেরার লক্ষ্য নিয়েই এবার দেশে ফিরেছেন সাকিব।

বিমানবন্দর থেকে সাবিক আল হাসান গেছেন তার বনানীর বাড়িতে। দু’একদিনের মধ্যেই করোনা পরীক্ষা করা হবে তার। এরপর রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত বাড়িতেই থাকবেন বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে বিকেএসপিতে অনুশীলনে যাবেন তিনি। সেখানেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করবেন সাকিব। সেখানে তার অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যদিও নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সাকিব বিসিবির কোনো সুবিধা নিতে পারবেন না।

সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৮ অক্টোবর। অর্থাৎ ২৯ অক্টোবর থেকেই সাকিব আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে শুরু হবে সেই টেস্ট। তাই সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই টাইগার একাদশে সাকিবের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান

আপডেট টাইম : ০৩:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০